বার্তা সংস্থা আবনা : শত্রুর ক্ষেপণাস্ত্র হামলা বা ট্যাঙ্ক বিধ্বংসী গোলা থেকে ক্ষয়ক্ষতি কমানোর জন্য ইরানের সব ট্যাঙ্কে বর্ম লাগানোর পরিকল্পনা নিয়েছে দেশটির সামরিক বাহিনী।
ইরানের পদাতিক বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি জানান, দেশে তৈরি নতুন প্রজন্মের জুলফিকার ট্যাঙ্কে এ ধরনের বর্ম লাগানো হয়েছে এবং চলতি বছরের মধ্যে বাকি সব ট্যাঙ্কে বর্ম লাগানোর পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
জেনারেল হায়দারি জানান, এ ধরনের বর্ম লাগানো হলে ট্যাঙ্কের ক্ষয়ক্ষতি কমে যাবে এবং শত্রু পক্ষ ক্ষেপণাস্ত্র ছুঁড়লে এ বর্ম নিজেই তা প্রতিরোধ করতে পারবে।
গত কয়েক বছরে ইরান সামরিক খাতে বিরাট উন্নতি লাভ করেছে এবং অস্ত্র তৈরিতে এক ধরনের স্বংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে, ইরান সবসময় বলে আসছে, তার এ সামরিক শক্তি কোনো দেশ বিশেষ করে প্রতিবেশি দেশগুলোর জন্য হুমকি নয়।